1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুমিল্লায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে জি'আর চাল বিতরণ  - দৈনিক আমার সময়

কুমিল্লায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে জি’আর চাল বিতরণ 

নিজস্ব প্রতিবেদক 
    প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক ২ টন প্রদও জিআর চাল  কুমিল্লা জেলার ১০০ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ২০ কেজি করে বিতারণ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা  কুমিল্লা জেলা শাখা।,
সোমবার ১০ জুলাই সকাল ১০ ঘটিকায় ধর্মপুর ডিগ্রি কলেজ রোড,আর্দশ সদর ইউনিয়ন কুমিল্লাতে সংস্থার নিজ কার্যালয়ে জেলা শাখার সভাপতি,জাহঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম ও আলোচনা সভা শুরু হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহা-সচিব জনাব,মোঃ আইউব আলী হাওলাদার,
আরও উপস্থিত ছিলেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কোষাধ্যক্ষ, হারুন অর রশিদ।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, আমরা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কুমিল্লা জেলা শাখাকে মডেল শাখা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। যাতে করে কুমিল্লা জেলার সকল অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা কোন ভাবে অবহেলিত না থাকে সে জন্য কাজ করে যাবে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কুমিল্লা জেলা শাখা।
তিনি আর বলেন, আমরা আমাদের সব জেলা শাখা গুলোকে মডেল হিসেবে গড়ে তুলবো “ইনশাআল্লাহ”।
 আমার যথেষ্ট চেষ্টা করছি দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমানে উন্নয়ণের জন্য ও  দৃষ্টি প্রতিবন্ধীদের পুর্ণবাসনের জন্য তাদেরকে  নানাভাবে সাহায্য করে থাকি , হকারি সাহায্য, চিকিৎসা সাহায্য, বয়স্ক ভাতা, উচ্চ শিক্ষার জন্য শিক্ষাবৃওি, সেলাই মেশিনসহ ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতারণ করে থাকি।এছাড়াও প্রধান অতিথি উক্ত অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কুমিল্লা জেলার ১ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে পূর্ণবাসনের জন্য সেলাই মেশিন প্রদান করেন।
এছাড়াও বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, সাধারন সম্পাদক, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কুমিল্লা জেলা শাখা সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com