1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কাশিয়ানীতে সাংবাদিক নাদিম হত্যার প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন - দৈনিক আমার সময়

কাশিয়ানীতে সাংবাদিক নাদিম হত্যার প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে ঘন্টা ব্যাপ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদ।
২০ জুন মঙ্গলবার সকাল ১১টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি
নিজামুল আলম মোরাদের সভাপতিত্বে ও সহ-সভাপতি শহীদুল আলম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিল্টন খান, সাবেক সভাপতি ও উপদেষ্টা মো, ফায়েকুজ্জাaমান, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ জামান,শেখ মোঃ পারভেজ সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়াও সাংবাদিক ও পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক’উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদেক আহমেদ, সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা মিকাইল হোসেন, নতুন দিনের প্রতিনিধি পান্নু সিকদার, সাংবাদিক সুজন মৃধা,ইবাদুল রানা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রেস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সাংবাদিক নাদিম হত্যার প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন।
গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩টার দিকে মারা যান তিনি। আজ বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম ও গোমেরচর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, র‍্যাবের কাছে মামলার প্রধান আসামি বাবু স্বীকার করেন, ‘ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা’ থেকে সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে তার ওপর হামলার পরিকল্পনা করেন। সে অনুযায়ী ঘটনার দিন নিজের ‘সন্ত্রাসী বাহিনী’ দিয়ে হামলা চালানো হয়। হামলার সময় ঘটনাস্থলের কাছেই অবস্থান করে নির্দেশনাও দিচ্ছিলেন বলে স্বীকারোক্তি দেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com