1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কালাইয়ে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের জরিমানা - দৈনিক আমার সময়

কালাইয়ে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের জরিমানা

কলাই (জয়পুরহাট) প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
জয়পুরহাটের কালাই পাঁচশিরা বাজার এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে পশু জবাই করায় ও রোগাক্রান্ত গরুর  মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালাই  উপজেলা সদরের পাঁচশিরা বাজারে বেশি লাভের আশায়  রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করছিল । এমন সংবাদে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। হেলাল-বুলুর মাংসের দোকানে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন ছাড়পত্র না নিয়ে পশু জবাই করে এবং রোগাক্রান্ত গরুর  মাংস বিক্রির অভিযোগ আছে এ ব্যবসায়ীর বিরুদ্ধে।  তাকে লাইসেন্স ও পশুর ফিটনেস ছাড়পত্র নেওয়ার জন্য বারবার নেটিশ করা হলেও তারা কোন যোগাযোগ করেনি।
ইউএনও বলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পশুর ফিটনেস ছাড়পত্র না নিয়ে পশু জবাই করায় ওই ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রাণিসম্পদ অফিসারের অনুমোদন ব্যতিত পশু জবাই করতে ব্যবসায়ীদের নিষেধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com