1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কালাইয়ে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন - দৈনিক আমার সময়

কালাইয়ে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন

কালাই(জয়পুরহাট)
    প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীর বাখরা এলাকায় মাসিক স্বাস্থ্য বিধি দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
রোববার (২৮ মে) বিকেলে কালাই সিডিপি চত্তরে গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপির আয়োজনে এই দিবসটি পালন করা হয়।
কালাই সিডিপির ম্যানেজার প্রাঞ্জলী মৃ’র সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইইনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান।
এ সময় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা: রোজি খানম, কালাই সিডিপির হেলথ অফিসার মরিয়ম ইয়াছমিন, মেডিক্যাল অফিসার ডা: আলমাস জাহিদ খান ও এফডব্লিউভি শিউলী আকতার।
দিবসটিতে জিন্দারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা ৬০ জন নারী ও বিদ্যালয়মূখী শিক্ষার্থীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com