1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কালাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬১ জন শিক্ষার্থীদের  মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ - দৈনিক আমার সময়

কালাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬১ জন শিক্ষার্থীদের  মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

কালাই, উপজেলা  প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
জয়পুরহাটের কালাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬১জন শিক্ষার্থীদের মাঝে  শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।
আজ (১০জুলাই) সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা  পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জয়পুরটার জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।তিনি এ শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করেন।
উপজেলার নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচি ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দের উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে ।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মিনফুজুর রহমান মিলন।
এসময় বক্তরা বলেন, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠিত হয়ে লেখাপড়া চালিয়ে যাওয়া জন্য সরকার শিক্ষাবৃত্তি দিয়েছেন। তাই অর্থাভাবে যাতে করে ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা থেকে ঝরে না পড়ে সেই লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানাযায়, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা প্রাথমিক স্তরের ৩১ জন শিক্ষার্থীরা পেয়েছে ৪৫০০ টাকা, মাধ্যমিক স্তরের ২০জন শিক্ষার্থীরা পেয়েছে ৫৫০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের ১০ শিক্ষার্থীরা পেয়েছে বছরে ৬২৫৯ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com