আজ আনুমানিক ভোর ছয়টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে , ভোরবেলা লোকজনের চলাচল কম ছিলো আগুন দেখে লোকজন ফায়ার সার্ভিসে ফোন দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে উল্লেখ্য যেই রুমে আগুনের উৎপত্তি হয় সেই ঘরে ফগার মেশিন সহ মশক নিধনে ব্যবহৃত সব ধরনের যন্ত্রপাতি ছিলো এবং কাউন্সিলর কার্যালয়ের অনেক প্রয়োজনীয় কাগজপত্র ছিল তা প্রায় সব আগুনে পুড়ে ছাই হয়ে যায় এর পাশের দুইটি ঘরে আগুন ছড়াতে না পারলেও আগুনের তাপে কাগজপত্র নষ্ট হয়ে যায় এবং কিছু আসবাবপত্রের ক্ষতি হয় তাৎক্ষণিক কাউন্সিলর মুজিব সরোয়ার মাসুম ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আগা খান মিন্টু সহ স্থানীয় রাজনীতিবিদ ঘটনা স্থল পরিদর্শনে আসেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এর কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন বিষয়টি তদন্ত করার পর বুঝা যাবে কোথা থেকে সূত্রপাত হয়েছে।
Leave a Reply