1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কবিরহাটে ইসলামিয়া হাসপাতালের  উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম - দৈনিক আমার সময়

কবিরহাটে ইসলামিয়া হাসপাতালের  উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম

আবুল কালাম আজাদ স্বাধীন
    প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
উন্নত  স্বাস্থ্যসেবা সম্প্রসারণের প্রত্যয়ে নোয়াখালীর কবিরহাটে “ইসলামীয়া হাসপাতাল‍‍”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে রং বেরং- এর ব্যানার এবং  জমকালো আয়োজনের মধ্যদিয়ে ​হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান বিএসসি-র সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আরাফাতের রহমান হাসানের সঞ্চালনায় ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দেবনাথ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোমিত ফয়সাল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন এবং এই হাসপাতাল চালুর ফলে এলাকাবাসী আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com