সামাজিক সংগঠন স্বাধীনতা সংসদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স ও মহাসচিব সাহেদ আহাম্মদ, বিশিষ্ট কণ্ঠশিল্পী নিশাত আফজা আরজুকে স্বাধীনতা সংসদের ভাইস চেয়ারম্যান মনোনীত করাহয়েছে। বাংলা গানের জনপ্রিয় সংগীত শিল্পী নিশাত আফজা আরজু। তিনি নজরুল, রবীন্দ্র ও আধুনিক গানের শিল্পী হিসেবেও সমানভাবে সমাদৃত। বাংলাদেশ বেতার এবং বিটিভির বিশেষ গ্রেডের এই শিল্পী কঠোর
সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে সফল হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
১৯৬৯ সালে ময়মনসিংহ শহরের শাঁকিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করা নিশাতের সংগীতের প্রতি ভালোবাসা ও আগ্রহ শৈশব থেকেই।
বাবা ডা. এম এ হালিম এবং মা শামসুন নাহার উভয়ই ছিলেন সংগীতানুরাগী। ক্লাসিক্যাল, নজরুল, রবীন্দ্র এবং আধুনিক গানের নিয়মিত এই শিল্পী পর্যায়ক্রমে ওস্তাদ মিঠুন দে, গোপাল দত্ত ও ওস্তাদ ওমর ফারুকের কাছে ক্লাসিক্যাল সংগীত শিখেছেন। ধ্রুপদী সংগীতের প্রতি
তার আগ্রহ আরও বেড়ে গেলেও পরে তিনি নজরুল সংগীতে তালিম নেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সোহরাব হোসেন, সুধীন দাস ও খালিদ হোসেনের কাছ থেকে। রবীন্দ্র সংগীতেও তালিম নেন ড. সানজিদা খাতুন, ওয়াহিদুল হক, ফাহমিদা খাতুন, ডা. নূরুল আনোয়ার এবং সাদী মোহাম্মদের কাছ থেকে।
দেশে ও দেশের বাইরে গান নিয়ে অনেক ষ্টেজ প্রোগ্রাম করেছেন। তার নজরুল ও আধুনিক
গানের দুটি মিক্সড সিডি রয়েছে। নিশাতের দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের ঝুলিতে অনেক স্বীকৃতি ও সম্মাননা জমা রয়েছে।
তাকে স্বাধীনতা সংসদের ভাইস চেয়ারম্যান হিসেবে পেয়ে সংগঠনের কার্যক্রম
আরও গতিশীল হবে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
Leave a Reply