1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজার পৌর নির্বাচনে মাবু তথা নৌকার পক্ষে তরুন ভোটার সহ সাধারণ মানুষের ব্যাপক সাড়া - দৈনিক আমার সময়

কক্সবাজার পৌর নির্বাচনে মাবু তথা নৌকার পক্ষে তরুন ভোটার সহ সাধারণ মানুষের ব্যাপক সাড়া

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৯ মে, ২০২৩
কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী মাবুর পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পড়েছে। রোববার (২৮ মে) দিনব্যাপী নানা কর্মসূচিতে কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের এমন সাড়া দেখা যায়।
রবিবার সকাল থেকে মেয়র প্রার্থী মাহাবুব ৪ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগ শুরু করেন। তিনি ওই এলাকার ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, নৌকা মানেই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিক। যে প্রতিকের পক্ষে স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে আজকের বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। তাই কক্সবাজারকে স্মার্ট পৌরসভা নির্মাণে নৌকা প্রতিকের পক্ষে রায় প্রয়োজন।
সন্ধ্যার পর টেকপাড়া চৌমুহনী এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। ওই ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আরমানুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান বলেন, কক্সবাজার পৌরসভায় গত ৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা রক্ষায় নৌকা প্রতিকে ভোট একান্ত জরুরী। মাহাবুব সেই নৌকা প্রতিকের মেয়র প্রার্থী।
টেকপাড়ার পথসভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও ৪ বারের পৌর চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আওয়ামীলীগের নেতা আব্দুল খালেক, নাজনীন সরওয়ার কাবেরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, কক্সবাজার সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, টেকপাড়া সমাজ কমিটির সভাপতি আমির হোসেন, মোহাম্মদ শফি, পৌর কৃষকলীগ সভাপতি এরশাদুজ্জামান সুমন, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ওয়াসিফ কবির, শহর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ, আবু মূসা প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা রাশেদুল হক চৌধুরী।
এর পর রাতে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা বাহারছড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক পথপভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু ও যুবলীগ নেতা শোয়েব ইফতেখারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
সভায় জেলা জাসদ সভাপতি নঈমুল হক টুটুল, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, আবু শামা, মো. খোরশেদ আলম, জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম, সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, সাংবাদিক নেতা মুজিবুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান কালু, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুর মোহাম্মদ, ১১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সুমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, স্থানীয় আব্দুল মতিন, কেরামত আলী, হেলাল উদ্দিন, আমির হোসেন, রূপন চৌধুরী, জয়নাল আবেদীন, শ্রমিক নেতা রাজু প্রমুখ বক্তব্য রাখেন। একই সাথে আওয়ামীলীগের নেতা নজিব ও মাদুর নেতৃত্বে ঘরে ঘরে গণসংযোগ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com