1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে সড়ক দুর্ঘটনাঃ নিহত ১  - দৈনিক আমার সময়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনাঃ নিহত ১ 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় জিপগাড়ী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
১ মার্চ রোববার পৌনে দুইটায় রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক প্রভাকর বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলী মিয়ার ছেলে।
আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা। হতাহত দুজনই জমি বেচাকেনার সঙ্গে যুক্ত।
এসআই প্রভাকর বড়ুয়া জানান, দূর্ঘটনার পরপরই জিপ গাড়ীর চালক পালিয়ে যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com