রামু সেনানিবাসে অবস্থিত গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার প্রাঙ্গনে তিন দিনব্যাপী “পালংকি ইন হাউজ গলফ টুর্নামেন্ট” এর সমাপনী অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
পালংকি রেস্তোরা, কক্সবাজার এর সৌজন্যে ২৫ ডিসেম্বর হতে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ক্লাবটির উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ, মহিলা এবং জুনিয়র গলফার অংশগ্রহণ করেন।
শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী বক্তব্যে তিনি গল্ফ ও কান্ট্রি ক্লাব কক্সবাজারে আরো গল্ফারদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং উপভোগ্য সময় কাটানোর জন্য উৎসাহ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পালংকি রেস্তোরাঁর উর্ধ্বতন কর্মকর্তা, রামু সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অংশগ্রহণকারী গলফাররা এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply