1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে নয়টি মডেল থানার  নবনিযুক্ত অফিসারদের সাথে নতুন পুলিশ সুপার: এ এন এম সাজেদ - দৈনিক আমার সময়

কক্সবাজারে নয়টি মডেল থানার  নবনিযুক্ত অফিসারদের সাথে নতুন পুলিশ সুপার: এ এন এম সাজেদ

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
কক্সবাজার জেলায় নয়টি মডেল থানায় নবনিযুক্ত একসাথে দায়িত্ব নেওয়া অফিসার ইনচার্জবৃন্দের সাথে মতবিনিময় করেন, নতুন পুলিশ সুপার সাজেদুর রহমান।
৮ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে নবনিযুক্ত পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সভাপতিত্বে অংশ নেওয়া সভায় মিলিত হয়-একসাথে যোগ দেওয়া কক্সবাজার জেলায় নয়টি মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ গণ।
এতে থানার সার্বিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন,
নবনিযুক্ত পুলিশ সুপার এ, এন এম সাজেদুর রহমান।
এসময় তিনি নবনিযুক্ত অফিসার ইনচার্জগণকে দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাজমুস সাকিব খান, পিপিএম,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবীর,
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com