1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এবার কানাডায় চালু হলো এনআইডি সেবা - দৈনিক আমার সময়

এবার কানাডায় চালু হলো এনআইডি সেবা

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

এবার কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত মঙ্গলবার টরেন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রবাসে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগের মধ্যে এবার যুক্ত হয়েছে কানাডা। এ নিয়ে ১০ দেশের বাংলাদেশি প্রবাসীরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে এ সেবার আওতায় এলেন। জানা যায়, প্রবাসীরা অনলাইন পোর্টালের (যঃঃঢ়ং://ংবৎারপবং.হরফ.িমড়া.নফ) মাধ্যমে ভোটার নিবন্ধন ফরম-২(ক) পূরণ করে আবেদন করতে পারবেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এ কাজ শুরুর অনুমতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের মধ্যে লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউ ইয়র্ক, ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেখানে এ কাজ শুরুর সম্মতি মিলেছে। ইসি কর্মকর্তারা জানান, আগামী মাসে জর্ডান, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকায় এনআইডি সেবা চালুর জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে কারিগরি ও প্রশাসনিক টিম যাচ্ছে সেখানে। এ দুটি টিমের সহযোগিতায় দূতাবাস ও মিশন অফিসে সংশ্লিষ্ট জনবলকে হাতে-কলমে প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপন, নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও প্রবাসীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করবে। এরপর এনআইডি পার্সোনালাইজেশনের ‘টেস্ট অ্যান্ড ট্রায়াল’ করা হবে। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির। ‘স্মার্ট কাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা’ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, কানাডা বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com