1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এখনো শহীদ পরিবারের অভিযোগ শুনতে হচ্ছে: নাহিদ - দৈনিক আমার সময়

এখনো শহীদ পরিবারের অভিযোগ শুনতে হচ্ছে: নাহিদ

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সারাদেশে পদযাত্রা করছি, সব শহীদ পরিবারের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজখবর নেওয়া হয়েছে। আমরা সবসময় সব অবস্থাতেই শহীদ পরিবারের পাশে আছি। গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের নিউমার্কেট হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা যখন সরকারে ছিলাম তখন আমরা তাদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ তৈরি করেছি। দেখা যাচ্ছে, উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি করছে এবং সেখানে অনেক ধরনের ঝামেলা এখনও হয়। প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে। শহীদ পরিবারগুলো যে সম্মান পাওয়ার কথা, আমরা বিভিন্ন জায়গায় সে অভিযোগগুলো শুনি। শহীদদের পরিবারকে উপদেষ্টা কর্তৃক অসম্মানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোন উপদেষ্টা আপনাদেরকে অসম্মান করছে সেটা আমরা জানতাম না, সেটা আমরা জানব, প্রতিবাদ জানাব। আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা ভালোভাবে চলতে পারি, সফল হতে পারি এবং আপনাদের দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের জন্য চেষ্টা করব। তিনি বলেন, আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা এসেছি অভ্যুত্থানে আমরা ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিল, সে জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি। অবশ্যই শহীদ পরিবারগুলোর, শহীদদের কোনো দল হয়নি, এটা আমরা মনে করি। তারা পুরো বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। নাহিদ বলেন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সারাদেশে যাচ্ছি এবং সবার কথা শুনছি। আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ সেল করছি, সেটার অধীনে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেখানে যাচ্ছি আমরা পুনরায় সবার নাম্বারগুলো নিচ্ছি। এটি আমরা স্থানীয় একজন সংগঠকের মাধ্যমে করছি। জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদ, সেটা আমরা সবসময় বলছি এবং ৩ আগস্ট সেটা নিয়ে আমরা ঢাকায় বড় প্রোগ্রাম করব। সরকার যাতে এটা দেয়। সরকারও বলছে ৫ আগস্টের মধ্যে দেবে। এসময় চট্টগ্রামের শহীদদের পরিবার ও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পরে তারা রাঙামাটির উদ্দেশে রওনা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com