1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
একটি আদর্শ ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে - দৈনিক আমার সময়

একটি আদর্শ ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
Oplus_16908288

হালিশহর চাইল্ড কেয়ার মডেল স্কুলের বর্ষ সমাপনী ও ফলাফল বিতরণ অনুষ্ঠিত

শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড – নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ, আধুনিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠাই হোক আমাদের লক্ষ্য। এমন মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর।

চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহরের ওমর শাহ্ পাড়া জামে মসজিদ সংলগ্ন হালিশহর চাইল্ড কেয়ার মডেল স্কুলে ২৭ ডিসেম্বর শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের বর্ষ সমাপনী ও বার্ষিক ফলাফল বিতরণ অনুষ্ঠান। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সফল সভাপতি ও ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ রাখলে চলবে না, নৈতিকতা, শালীনতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ সোলাইমান, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ তাজ উদ্দিন তাজু, নুর মোহাম্মদ ও দিদারুল ইসলাম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন। তিনি বিদ্যালয়ের শিক্ষাক্রম, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে বার্ষিক ফলাফল ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনীতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আনন্দ-উচ্ছ্বাস ও শিক্ষামূলক অনুপ্রেরণার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com