1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এই সময়ের ফলের যত গুণাগুণ - দৈনিক আমার সময়

এই সময়ের ফলের যত গুণাগুণ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩

গরমের সময় রসালো সব ফলে খুঁজে পান স্বস্তি অনেকে। এ সময়ের ফলগুলো শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর। ফল খেলে শরীরে পানির ঘাটতি দূর হয়। এ মৌসুমের কয়েকটি ফলের গুণাগুণ-

কাঁঠাল : পটাসিয়ামের ভালো উৎস কাঁঠাল, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

এতে বিভিন্ন ফাইটোকেমিক্যালস আছে, যেগুলোর অ্যান্টি-অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, ত্বক ভালো রাখে। পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, হজমপ্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে।

আম : আমে প্রি-বায়োটিক ডায়েটারি ফাইবার, ভিটামিন, খনিজ ও পলিফেনোলিক ফ্ল্যাভোনয়েডস অ্যান্টি-অক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান আছে। ভিটামিন এ, বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন নামক ফ্ল্যাভোনয়েডসের ভালো উৎস আম।

লিচু : অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স ও ফাইটো-নিউট্রিয়েন্টস ফ্ল্যাভোনয়েডসের ভালো উৎস লিচু। এতে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন ও ফলিক অ্যাসিড পাওয়া যায়, যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় বয়সের ছাপ কমাতে সাহায্য করে।

জাম : ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, ফাইবার, ভিটামিন এ, পটাসিয়াম ইত্যাদির ভালো উৎস জাম।

এতে থাকা ভিটামিন এ, সি এবং ই ত্বক ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত জাম খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে।

জামরুল : আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সির ভালো উৎস জামরুল। লিভার ও কিডনি পরিষ্কার রাখা, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং ত্বক ভালো রাখতেও জামরুল বেশ কার্যকর।

সাবধানতা : তবে যাঁরা বিভিন্ন রকম জটিল রোগে ভুগছেন, তাঁরা ডাক্তারদের পরামর্শে ফল খেলে ভালো হয়। পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ নাহিদা আহমেদ ফরাজী হাসপাতাল, বারিধারা, ঢাকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com