জামালপুরের ইসলামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মোহন মিয়া ।
বৃহস্পতিবার সকালে ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি নিজেকে আওয়ামী পরিবারের সদস্য দাবি করে তাঁর ও পরিবারের রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরে বলেন, আমার বড় ভাই জাফি আহম্মেদ সুমন অত্যান্ত সফলতার সাথে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আরেক ভাই সবুজ মিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এবং আরেক বড় ভাই হাফিজ লিটন উপজেলা তাঁতীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমি নিজেও ইতিপূর্বে শহর ছাত্রলীগের সদস্য এবং বর্তমান উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছি।
দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালবাসায় ইসলামপুর পৌর সভার ২ নং ওয়ার্ড থেকে আমি দুই বার পৌর কাউন্সিল নির্বাচিত হয়েছি।
আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারলে, মাদক ও সন্ত্রাসমুক্ত যুবলীগ গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গঠনের একজন সৈনিক হিসেবে সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাবো।
মতবিনিময় সভায় জামালপুর জেলা ও ইসলামপুর উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায় , দীর্ঘদিন পরে জামালপুরের ইসলামপুর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন নেতাকর্মীরা। গত ২০১৬ সালের ২ মার্চ আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ৮ বছর পর আগামী ৮ জুলাই ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সংগঠনের নীতি নির্ধারকরা। এই
সম্মেলনে ৯ জন সভাপতি এবং ৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী লবিং ও গণসংযোগ করছেন স্ব স্ব অবস্থান থেকে। ব্যানার-পোস্টার ও তোরনে ছেঁয়ে গেছে শহরের অলিগলি। প্রার্থীদের প্রচার-প্রচারনা ও শুডাউনে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ।
Leave a Reply