1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উন্নয়নের যারা কাজ করবে,জনগণ ভোট তাদেরকেই দিবে- ধর্ম প্রতিমন্ত্রী  - দৈনিক আমার সময়

উন্নয়নের যারা কাজ করবে,জনগণ ভোট তাদেরকেই দিবে- ধর্ম প্রতিমন্ত্রী 

আব্দুল্লাহ আল লোমান, জামালপুর জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন,ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেটের কল্যাণে দেশের মানুষ আজ অনেক সচেতন। ইন্টারনেটের মাধ্যমে দেশের সকল তথ্যই জনগণ জানতে পারে। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন আওয়ামী সরকারের আমলেই হয়েছে। আর দেশের উন্নয়নে যারা কাজ করে আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাদেরকেই ভোট দিবে।
বৃহস্পতিবার সকালে  জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর সকাল বাজারে চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর ভক্ত মোল্লার সভাপতিত্বে , সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায়  জেলা পরিষদের সদস্য মজিবুর রহমান শাজাহান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুল লতিফ সরকার, চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার,পার্শ্ববর্তী চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছামাদ মিঞা, সহ সভাপতি ইউসুফ আলীসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতা-কর্মীরা  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com