1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে উনাকে আমি ছাড়ব না - দৈনিক আমার সময়

উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে উনাকে আমি ছাড়ব না

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

অ্যাশ রঙের গেঞ্জি পরা একজনকে জাপটে ধরে আহত জুলাইযোদ্ধা ইয়াসিন বলেন, ‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে। উনাকে আমি ছাড়ব না।;

পাশে থাকা পুলিশকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনারা উনাকে গ্রেপ্তার করেন।;

রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির অফিসের সামনে আজ শনিবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে।;

এরপর সাংবাদিকদের কাছে ইয়াসিন নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আমি ৪ আগস্ট বাংলামোটরে গুলি খেয়েছি। এই লোকই আমাকে গুলি করেছে। আমি উনাকে চিনতে পেরেছি।;

এ সময় তিনি তার পায়ের গুলির দাগ সবাইকে দেখান।;

উপস্থিত লোকজন তাকে সরতে বললেও ইয়াসিন দৃঢ়ভাবে বলেন, ‘আমি নুরের লোক নই, আমি বিএনপির কর্মী। এখানে এসে আমি তাকে চিনতে পেরেছি।’;

ইয়াসিন আরও বলেন, ‘আমার বাড়ি সুনামগঞ্জ। আমি সুস্থ মানুষ।;

তাকে আমি স্পষ্ট চিনতে পেরেছি। উনি লম্বা মানুষ। কোমর থেকে বন্দুক বের করে আমাকে গুলি করেছিলেন। ;

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com