1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনায় লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম রাসেল এর গভীর শোক প্রকাশ - দৈনিক আমার সময়

উত্তরায় যুদ্ধ বিমান দুর্ঘটনায় লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম রাসেল এর গভীর শোক প্রকাশ

শাহ্ আলম
    প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গত ২০ আগষ্ট ২০২৫ এ দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়, শরিয়তপুর ( জাজিরা ও পালং)’র বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, শরীয়তপুরের গণমানুষের নেতা লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম রাসেল ,গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা ও সুচিকিৎসা প্রদানে রাষ্ট্রের যথাযথ দায়ীত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান । উল্লেখ্য সোমবার দুপুর সোয়া ১ টার দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com