কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী সংসদীয় আসন উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী হিসেবে শাহাজান চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তাঁর মনোনয়ন জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) শেষ দিনে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার কাছে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন।
জমাদান শেষে সাংবাদিকদের সাথে উখিয়া প্রেসক্লাবে মতবিনিময় করেন, এসময় তিনি বলেন, ধানের শীষ হচ্ছে জনগণের প্রতীক, এমনটি জানিয়ে স্থানীয় সাংবাদিক সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিগত সময়ে এই আসনে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে সংসদের হুইপ হিসাবেও দায়িত্ব পালন করেছেন এই বর্ষীয়ান নেতা।
Leave a Reply