1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইউপিডিএফ’র আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার - দৈনিক আমার সময়

ইউপিডিএফ’র আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাঘাইহাট এলাকায় এ অভিযান চালানো হয়। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় সেনাবাহিনী ও ইউপিডিএফ’র মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা পিছু হটলে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযান এখনও চলমান আছে, তাই বিস্তারিত জানানো যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com