1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আমজাদ-তৌহিদ স্মৃতি মিনিবর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

আমজাদ-তৌহিদ স্মৃতি মিনিবর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডের মোল্লাপাড়া স্পোর্টস বাঞ্চ এর উদ্যোগে আমজাদ-তৌহিদ স্মৃতি মিনিবর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
(৭ জুলাই)শুক্রবার বিকালে মোল্লা পাড়া মাঠে উদ্বোধনী খেলার আয়োজন করা হয়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোল্লাপাড়া পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ শরীফ।
এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম নায়হানুল বারী,বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল, ৭ নং কুমিরা ইউনিয়নের পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনর রশিদ,১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো: আলমগীর, বিজয় টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি মো:মহিউদ্দিন, সকালের সময়ের প্রতিনিধি ফারহান সিদ্দিক,লাখো কন্ঠের প্রতিনিধি সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
উক্ত টুর্ণামেন্টে  প্রায় ২০টি দল অংশগ্রহণ করেন,উদ্বোধন খেলায় অংশগ্রহণ করে মিম এন্টার প্রাইজ বনাম গ্রীন ওয়ারিয়র্স।
আয়োজকদের মূল উদ্দেশ্য হলো বর্তমান যুব সমাজ যেন মাদকে আসক্ত না হয়ে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখা তাদের মূল লক্ষ্য বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com