1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ, যা বললেন রিটার্নিং কর্মকর্তা - দৈনিক আমার সময়

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ, যা বললেন রিটার্নিং কর্মকর্তা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছেন উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। তার অভিযোগ, ভোটার ভোট দিতে গিয়ে দেখেন আগেই পেপারে সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে ‘ক্রস’। এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ব্যালট পেপার নিয়ে বুথে ঢোকার পর এমন অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই প্রার্থীর অভিযোগ, তার পরিচিত ভোটার লাবু রাখাইন বুথে গিয়ে ভোট দিতে গিয়ে দেখেন- সেখানে পূর্বেই সাদিক কায়েম এবং এস এম ফরহাদের পক্ষে ক্রস দেওয়া হয়ে গেছে। তিনি জানান, টিএসসি ভোটকেন্দ্রের টেবিল নম্বর ১-এ এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ‘অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট পেপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়েই এটি বলতে পারবেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসেছেন। তাই এমন অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট পেপার দিয়েছি।’

এই কেন্দ্রে ইতোমধ্যেই ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে জানিয়ে ড. নাসরিন সুলতানা বলেন, ‘আমাদের ইতোমধ্যে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়ে গেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটি করা হতে পারে। অথবা ওই শিক্ষার্থীই ভুল করেছে।’

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা জানতে চাইলে এ রিটার্নিং কর্মকর্তা বুঝিয়ে বলেন। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করা হবে বলেও আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com