রাজধানী ঢাকার গাবতলি টু সদরঘাট বেড়ী বাধের মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান থেকে ছিনতাইকারী জহুরুল ইসলাম ওরফে কাইল্লা জহিরকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তলসহ ২ রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ৬ নং বিটের চন্দ্রীমা মডেল টাউনে একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নামে মোহাম্মদপুর থানার পুলিশ।
বৃহস্পতিবার(১৩ জুলাই)মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের মূল হোতা কাইল্লা জহির চাঁদউদ্যান হাউজিং এ আত্মগোপনে আছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম ওরফে কাইল্লা জহির মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে আসছিল। ছিনতাইয়ের পাশাপাশি সে মাদকের ব্যবসার সাথেও জড়িত বলে জানা গেছে।
সে বিভিন্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল।
তদন্তে জানা যায় শ্যামলীর ইডেন অটোস মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হয় এই জহিরসহ দলের অন্যান্য সদস্যরা।
মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই,চাঁদাবাজি করে ও বলে জানা যায়।
ছিনতাই অভিযান পরিচালনাকারী ও মামলার বাদী মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই)মো. আব্দুর রশিদ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জহুরুল ইসলাম ওরফে কাইল্লা জহির ছিনতাইয়ের উদ্দেশ্যে চাঁদ উদ্যান বেড়িবাদ এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদউদ্দানে অভিযান চালিয়ে জহিরকে আটক করি। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হিরোইন জব্দ করি । সে মোহাম্মদপুর সহ আশপাশের এলাকায় ছিনতাইকারী, চাঁদাবাজি ও ডাকাতির সাথে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান বেড়িবাদ এলাকা হতে কাইল্লা জহিরকে একটি বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়।তার নামে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই,ডাকাতি, চাঁদাবাজি সহ ২০-২৫টি মামলা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী নবী গ্রুপের সদস্য। এ ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply