1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অবৈধ পথে ইতালি যাত্রা ভূমধ্যসাগরেই সমাপ্তি - দৈনিক আমার সময়

অবৈধ পথে ইতালি যাত্রা ভূমধ্যসাগরেই সমাপ্তি

মোঃ- ফরিদ উজ জামান ( স্টাফ রিপোর্টার)
    প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

 

অবৈধ পথে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে  নিখোঁজ হয়েছেন, নরসিংদী বেলাব উপজেলার নয় যুবক।দালালের প্রলোভনে সুন্দর জীবন সাজানোর উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে যাত্রা শুরুর মধ্য দিয়ে সমুদ্রে স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার হয় নয়টি ফ্যামিলির। নিখোঁজ হন ইতালি পারি দেওয়া নয় যুবক।
এরা হলেন নারায়ণ পুর ইউনিয়নের হাসছেন আলীর ছেলে আনোয়ার হোসেন কামাল (৩৫) রফিকুল ইসলামের ছেলে মুখলেস,দুলাল কান্দি গ্রামের হারুন মিয়ার ছেলে মনির(২৩) মুতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩)ভাটের চর গ্রামের মরম আলীর ছেলে স্বাধীন (২০)দরি কান্দি গ্রামের আবু রায়হান (২৯),সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া গ্রামের আমান মিয়া (২৪) দেওয়ানের চরের আলমাস আলীর ছেলে ইমন (২০)তারা দুজনেই চর উজিলাব ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
তাদের পরিবারের সদস্যরা জানান,গেমঘড় নামক লিবিয়ার বন্ধি শিবির থেকে বুধবার মধ্য রাতে, ইতালির উদ্দেশ্যে ৩০ জন ধারণ ক্ষমতার ডিঙি নৌকায় উঠানো হয় ৫৫ জন যাত্রী। ঝুঁকি নিয়ে ডিঙি নৌকা ভাসানোর ঘন্টাখানেকের মধ্যে ভূমধ্যসাগরেই বিলীন হয়ে যায় তাদের সেই সাজানো স্বপ্ন গুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com