উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাইনুল হাসান, পিপিএম, এনডিসি, ডিআইজি, এইচআরএম। অনুষ্ঠানটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) তানভীর হায়দার চৌধুরী এবং মডারেটর ছিলেন ট্রেনিং এন্ড রিসার্চ স্পেশালিস্ট প্রফেসর ড. খান সরফরাজ আলী।
প্রধান অতিথির বক্তব্যে সিআইডি প্রধান বলেন, অপরাধের গতিপ্রকৃতি জানা এবং নিয়ন্ত্রণের জন্য গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি আরো বলেন, মানিলন্ডারিং রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য CID, MFS, BTRC এবং BFIU সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে নিয়মিত কর্মশালার আয়োজন করতে হবে। CID Records & Archives Policy বইয়ের মোড়ক উন্মোচন কালে সিআইডি প্রধান বলেন, সিআইডির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মামলা (বঙ্গবন্ধু হত্যা মামলা, বিডিআর বিদ্রোহ মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা ইত্যাদি) সংগ্রহ ও সংরক্ষণে সহায়ক হিসেবে আর্কাইভ নীতি মালা প্রণয়ন করা হয়েছে যা ভবিষ্যতে গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর তিনি Cybercrime সম্পর্কে সচেতনতার জন্য সরকারী- বেসরকারী ৮টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চলতি বছর ২৭ এপ্রিলে অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনার বিষয়ক “Seminar Report on Student Engagement to Combat Cybercrime” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ এবং সিআইডির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply