1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক আমার সময়

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সায়েম খান, মানিকগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ১১,৫০০ (এগারো হাজার পাঁচশত) টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে ঝিটকা বাজারে সারের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী ‘বিশ্বাস ট্রেডার্সকে’ ২৫০০ টাকা এবং পণ্যের নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ‘বিসমিল্লাহ স্টোর-১’ কে ২০০০ টাকা ও ‘বিসমিল্লাহ স্টোর-২’ কে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে ‘বি.এম’ ফার্মেসীকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ঝিটকা বাজারের কাঁচা মরিচের আড়ৎ মনিটরিং ও ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছে। আজও অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান ও আনসার ব্যাটিলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com