গত মঙ্গলবার ২৬ ডিসেম্বর বিকালে র্যাব-৪ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মোজারমিল ও বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৭৯২ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেনসিডিল এবং ০৭ কেজি গাঁজাসহ মোঃ রবিউল ইসলাম (৪০), মোসাঃ জুলেখা খাতুন (৩২), মোঃ মাবুদ আলী (৩৬), মোঃ আসাদ আলী (১৯) নামীয় ০৪ জন মাদক কারবারি’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজশে বেশকিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ফেন্সিডিল এবং গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই ও আশুলিয়ার নিকটবর্তী বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply