1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেফতার - দৈনিক আমার সময়

হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলায়মান গ্রেফতার

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

রাজধানীর গুলশান থেকে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের পুত্র।

জানা গেছে, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত একটার দিকে চকবাজার থানার একটি দল সোলায়মান সেলিমকে গ্রেফতার করে। ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সোলাইমান সেলিমের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com