1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হাকিমপুরে ধানের শীষের পক্ষে কৃষক দলের গনসংযোগ - দৈনিক আমার সময়

হাকিমপুরে ধানের শীষের পক্ষে কৃষক দলের গনসংযোগ

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৬ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে  গণসংযোগ করেছে হাকিমপুর পৌর কৃষকদল।
আজ শুক্রবার (৩০জানুয়ারি)   হাকিমপুর  পৌর কৃষকদলের সাধারন সম্পাদক আজাদ খান নেতৃত্বে পৌর  এলাকায়  গণসংযোগ করেন। এ সময় তারা হাকিমপুর পৌর শহরের বেশ  কয়েকটি ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান।
কর্মসূচি শেষে কৃষকদলের সাধারন সম্পাদক  আজাদ খান বলেন, দীর্ঘদিন ধরে দেশের কৃষকেরা অবহেলার শিকার হয়ে আসছেন। কৃষিপণ্য উৎপাদনের খরচ বহুগুণ বেড়েছে, কিন্তু কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না।
তিনি আরও বলেন, সার, বীজ ও সেচের খরচ প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় কৃষকদের উৎপাদিত ফসল ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে কৃষকবান্ধব সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। বিএনপি অতীতেও কৃষকদের পাশে ছিল এবং আগামীতেও থাকবে বলে তিনি দাবি করেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর পৌর কৃষকদলের সভাপতি বিপ্লব আহাম্মেদ,যুগ্ম- সাধারন সম্পাদক, মোফাখারুল ইসলাম রাজু,সাংগঠনিক সম্পাদক,শাহিনুর ইসলাম সহ  ও   বিএনপির  বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় ধানের শীষ প্রতীকসংবলিত লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com