1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরের চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়নে ৪০ বছর পর বড় আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

হরিরামপুরের চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়নে ৪০ বছর পর বড় আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

সোহেল রানা
    প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের সুতালড়ী ইউনিয়নে প্রায় ৪০ বছর পর ‘শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফাইনালে ভাই ভাই একাদশ টাইব্রেকারে ৩-০ গোলে নতুনগ্রাম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনালে প্রধান অতিথি ছিলেন সুতালড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হায়দার খান। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ রাজু ইসলাম।
হায়দার খান বলেন, তরুণদের জন্য ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলাধুলার আয়োজন করা হবে। আয়োজকেরা বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখে।
স্থানীয়রা জানান, আমাদের চরাঞ্চলে এই প্রথম এতো বড় ফুটবল খেলা দেখলাম আমরা। আমরা আসলেই অনেক আনন্দিত। এবং আমরা আশা করি এই রকম খেলা যেনো প্রতিবছর দেখতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com