মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৩০০ গ্রাম গাঁজাসহ নুরুল ইসলাম (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নুরুল ইসলাম আন্ধারমানিক গ্রামের নিমতলা এলাকার মৃত হামিদ বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৫ মে) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply