1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান - দৈনিক আমার সময়

হরিরামপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান

সোহেল রানা হরিরামপুর উপজেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

হরিরামপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে সমন্বিত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল ইসলাম শুভসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং স্থানীয়দের সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com