1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নতুন মামলায় গ্রেপ্তার - দৈনিক আমার সময়

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নতুন মামলায় গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় হাদিস মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে, আনিসুল হককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. হোসনে মোবারক আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে সেটি মঞ্জুর করেন আদালত। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র চলাকালে গত বছরের ৪ আগস্ট মিরপুর থানার এলাকায় হাদিস মিয়া আন্দোলনে অংশ নেন। ওইদিন তিনি গুলিতে গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৮ মার্চ ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলা করেন। ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com