1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সমুদ্র সৈকতে হারানো পর্যটকের ৫ শিশুকে উদ্ধার করলো ট্যুরিস্ট পুলিশ - দৈনিক আমার সময়

সমুদ্র সৈকতে হারানো পর্যটকের ৫ শিশুকে উদ্ধার করলো ট্যুরিস্ট পুলিশ

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন কর্তৃক বীচ এলাকায় ভিন্ন সময়ে হারানো পর্যটকের ৫ শিশু উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সমুদ্র সৈকতের কিনারে থেকে উদ্ধারকৃত শিশুরা হলো মোঃ ইফাজ (৮), পিতা-মোঃ আনোয়ার হোসেন, ময়মনসিংহ, সুমাইয়া আক্তার (৭), পিতা-খান মোঃ ফারাবি, ঢাকা, নাবিল (৫), পিতা-মোঃ নাজমুল, রাজশাহী, মোঃ রেজওয়ান (৩), পিতা-মোঃ মাসুদ হাসান, ভোলা, মোহাসিনা মেহেরিস ফাতেহা (৪), পিতা-শরিফ মোঃ দোরত হোসাইন, ফেনী।

এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কর্তৃপক্ষ জানান, ট্যুরিস্ট পুলিশ সর্বদা পর্যটকদের সেবায় নিয়োজিত রয়েছেন। কক্সবাজারে ভ্রমণে এসে শিশুবাচ্চাদের হাতছাড়া না করার জন্য- ভ্রমণ পিপাসু
পিতা মাতা আত্মীয় স্বজনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com