নোয়াখালীতে ইসলামী রিচার্স সেন্টার মাইজদী মাদ্রাসার (মাইজদী সিনেমা হলের পিছনে) উদ্যোগে মাদ্রাসার সংলগগ্ন মাঠে এক বিশাল আজিমুশ্শান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিল আল্লামা সিদ্দীকুর রহমান, সভাপতি,জমিয়্যাতুল মাদারিসিল কওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর এর সভাপত্বিতে এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মাকসুদুর রহমান আল মাদানীর সার্বিক তত্ত্বাবধানে বিশিষ্ট ওলামায়ে কেরাম বক্তত্য রাখেন। ক্রমান্বয়ে যারা বয়ান রাখেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন, আলহাজ্ব হযরত মাও. মুফতী আব্দুল্লাহ কাসেমী, প্রিন্সিপাল ও প্রধান মুফতী, মারকাজুল বহুস আল-ইসলামীয়া ও খতীব, বাইতুল মামুর জামে সমজিদ, বসুন্ধরা, ঢাকা; হযরত মাওলানা ইবরাহীম সুলতান, শিক্ষা সচিব, মারকাজুল বহুস আল-ইসলামীয়া ও খতীব, পূর্ব নয়া নগর জামে সমজিদ,বারিধারা, ঢাকা; হযরত মাও. মুফতী ইবরাহীম সাকিব,প্রিন্সিপাল, আল-মদীনা ইন্টারন্যাশনাল একাডেমী ও খতীব, রিয়াজুল জান্নাহ জামে সমজিদ, বসুন্ধরা, ঢাকা; হয়রত মাও. মুফ্তী হামিদুর রহমান, শিক্ষা সচিব, জামেয়া রহমানিয়া মুহাব্বতপুর ও খতীব, আসসালাম জামে সমজিদ, সেকের কিল্লা, রামগতি, লক্ষ্মীপুর; হয়রত মাও. মুফ্তী ফুরকান আহমদ মাদানী, পরিচালক, জামেয়া ক্বাসেমুল উলুম মাদরাসা, কিল্লারহাট ও খতীব, হাবীবে নূর জামে সমজিদ, কলেজ রোড, মাইজদী এবং হাফেজ মাওলানা মিজানুর রহমান, খতীব, বাইতুল ফালাহ জামে সমজিদ, জয় কৃষ্ণপুর, মাইজদী। বিশিষ্ট সমাজ সেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব হারুকনুর রশিদ আজাদ; আদনান প্রপ্রাইর্টিজ লিমিটেড এর চেয়ারম্যান এ.কে.এম সামছুদ্দিন ভূঁইয়া এবং রুপালী ব্যাংক পিএলসির চট্রগ্রামের ডিজিএম শেখ কামাল উদ্দিন প্রমূখ। বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজী থেকে বিরত থাকা এবং হারাম-হালালের কুফল সম্পর্কে ইসলামের মহিয়ান বানী আলোকে বক্তব্যক্ত রাখেন।
Leave a Reply