1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে বন বিভাগের কর্মকর্তাদের নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ - দৈনিক আমার সময়

শ্রীপুরে বন বিভাগের কর্মকর্তাদের নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

শ্রীপুর প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
গাজীপুরের শ্রীপুর রেঞ্জের আওতাধীন কাওরাইদ (বলদীঘাট) বন বিটের নামে অসত্য, ভুল তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করেছে স্বাধীন সময় নামে একটি  পত্রিকা যার কোন ভিত্তি নাই।
কাওরাইদ বন বিটের কর্মকর্তা বনি শাহাদাত হোসাইন বলেন আমি ০৮-০৫-২০২৩ ইং তারিখে এখানে এসেছি, আমি আসার পর থেকে এখানে  কোন প্রকার জমি জবরদখল করে বাড়িঘর নির্মাণ করা হয়নি, তবে আমি আসার পূর্বে কিছু হতদরিদ্র পরিবার বাড়িঘর নির্মাণ করে থাকতে পারে তবে বর্তমানে আমার বিটে কোন প্রকার সরকারি জমি জবরদখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে না। সংবাদে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের প্রত্যেকের নামে মামলা দেওয়া হয়েছে। আমি বর্তমানে বাগান রুপনের কাজে ব্যস্ত থাকি,তারপরও কেউ আমাদের অজান্তে  জবরদখল করে বাড়ি নির্মাণ করে থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি এই অসত্য ভুল তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com