শরিয়তপুর ব্যাংকার্স ফোরাম (SBF) এর একটি প্রতিনিধিদল ফোরামের সন্মানিত উপদেষ্টা ও সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব আবেদুর রহমান সিকদার এর সঙ্গে ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয় সৌজন্য সাক্ষাৎ করেন ।
উক্ত সাক্ষাতে ফোরামের আহ্বায়ক জনাব মোস্তফা কামাল সৈকত, প্রিমিয়ার ব্যাংকের ভূলতা শাখার ব্যবস্থাপক জনাব ইমদাদুল হক রব্বানি, সংগঠনের সদস্য সচিব জনাব মোস্তফা মাহবুব বাবু, যুগ্ম আহ্বায়কবৃন্দ জনাব গোলাম মোস্তাফিজুর রহমান, জনাব তৌফিক আহমেদ, জনাব আল মামুন মিয়া ও জনাব আবদুল্লাহ তুহিন উপস্থিত ছিলেন।
এ সময় শরিয়তপুর ব্যাংকার্স ফোরামের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জনাব আবেদুর রহমান সিকদারকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় । তাঁর নতুন দায়িত্বে সাফল্য ও ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে জনাব আবেদুর রহমান সিকদার ফোরামের সার্বিক কার্যক্রম, গঠনতন্ত্র, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও কল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
তিনি শরিয়তপুরের ব্যাংকারদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত উন্নয়ন ও কল্যাণে ফোরামের ভূমিকার প্রশংসা করেন এবং ফোরামের উন্নয়ন ও কার্যক্রমে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে ফোরামের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যয় ব্যাক্ত করা হয়।
Leave a Reply