রাজধানী মোহাম্মদপুর থানার বছিলা থেকে দুই হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।অভিযানের সময় পালিয়ে গেছে তাদের এক সহযোগী।
আমার সময় পত্রিকার প্রতিবেককে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন জানিয়েছেন যে তাদেরকে গত শুক্রবার রাতে এক অভিযানে ২০০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বছিলার সূচনা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে নয়ন আহমেদ ওরফে রবিউল ও সুরমা বেগমকে গ্রেপ্তার করা হয়।তখন বিক্রয়ের উদ্দ্যেশ্যে রাখা, তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।”
সুরমা বেগমের স্বামী রুবেল হোসেনও ইয়াবা বিক্রিতে জড়িত এবং অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান।
রুবেল-সুরমা দম্পতি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন জানিয়ে তিনি বলেন, “রুবেলের বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, দারুস সালাম, ধানমন্ডি ও হাজারীবাগ থানায় একটি করে অন্তত ছয়টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
তাকেও গ্রপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply