গত ৬ জানুয়ারী ২০২৪ তারিখ ১:০০ ঘটিকার সময় র্যাব-৩ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর জুরাইন রেলগেইট সংলগ্ন রেললাইনের পাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। তারপর সেখান থেকে ককটেল এবং পেট্রোল বোমা প্রস্তুতকালীন সময়ে নাশকতাকারী ১। মোঃ আবুল কাশেম (৩৫), পিতা-মৃত জয়নাল আবেদীন, থানা-দাসপাড়া, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ ফজলে রাব্বী (২৭), পিতাÑমোঃ আব্দুল কাদের, সাং-শহরমোড়, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ এবং ৩। মোঃ আলমগীর হোসেন (৩০), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-কারপাশা, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জদেরকে ৩০টি ককটেল, ২৮টি পেট্রোল বোমা এবং ০৬ টি টেপসহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকার আয়নাল নামের এক ব্যক্তি তাদের এই ককটেল এবং পেট্রোল বোমা প্রস্থুত করার জন্য নির্দেশ প্রদান করে। উক্ত ককটেল এবং পেট্রোল বোমা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে একটি বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল। তাদের পরিকল্পনা সফল করার জন্য আয়নালের নির্দেশ অনুযায়ী তারা রাজধানীর জুরাইন রেলগেইট এর পাশে একটি বাড়ি ভাড়া করে উক্ত বাসায় ককটেল এবং পেট্রোল বোমা প্রস্তুত করে। তারা আরও জানায় ০৭ জানুয়ারি ২০২৪ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা করার জন্য এই ককটেল এবং পেট্রোলবোমা সরবরাহ করবে। নির্বাচনের পূর্বে উক্ত ককটেল ও পেট্রোল বোমা রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক, জানমালের ক্ষতি সাধন ও নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালাবে। আয়নাল সহ উক্ত ঘটনার সাথে যেসকল নাশকতাকারীর সমপৃক্ততা রয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য র্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply