1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক আমার সময়

রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় তানজিম তাসনিয়া (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তিনি। পাশাপাশি মডেলিং করতেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ধানমন্ডি ৯/১ নম্বর রোডরর ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার এসআই জান্নাতুল ফেরদৌসী জানান, ধানমন্ডির ওই বাড়িটির দ্বিতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। চতুর্থ তলায় তাদের আরেকটি ফ্ল্যাটে থাকে পরিবারের অন্যান্য সদস্যরা। ভোরে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তানজিম। তখন পরিবারের সদস্যরা তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিম। তার পরিবারের মাধ্যমে জানা গেছে, পড়ালেখার পাশাপাশি তিনি মডেল হিসেবে কাজ করতেন। খুব জেদি স্বভাবের ছিলেন তিনি। কারো কথাই সহ্য করতে পারতেন না। তবে কি কারণে তিনি ফাঁস দিয়েছে তা এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com