1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

রংপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলামীন রংপুর
    প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬

অটিজম সচেতনতায় সমতা ও মানবিক সমাজ গড়ি” এই প্রত্যয়ে রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, রংপুর।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় জেলা সমাজসেবা কার্যালয়, রংপুরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, রংপুরের উপপরিচালক জনাব অনিরুদ্ধ কুমার রায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; সঠিক পরিচর্যা, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক সহযোগিতা পেলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অটিজম নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ শিক্ষা, চিকিৎসা সহায়তা, ভাতা প্রদান এবং পুনর্বাসনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সমাজসেবা অধিদপ্তর।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মচারী, অভিভাবক, শিক্ষক, সেবাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com