1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলামীন রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
 ২৮ এপ্রিল ২০২৬ রংপুরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর সাথে রংপুর কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা জোরদারে পুলিশের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।পুলিশ সুপার বলেন,“রংপুরকে একটি নিরাপদ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও জানান, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।মতবিনিময় সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তথ্যপ্রাপ্তি সহজ করার দাবি জানান। পাশাপাশি পুলিশের সাথে আরও সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।এ সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নত আইন-শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।সভা শেষে উভয় পক্ষ জেলার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com