1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে তরুণদের ক্যারিয়ার গড়তে YES BD-এর ক্যারিয়ার গ্রুমিং সেশন - দৈনিক আমার সময়

রংপুরে তরুণদের ক্যারিয়ার গড়তে YES BD-এর ক্যারিয়ার গ্রুমিং সেশন

আলামীন রংপুর
    প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরের তরুণদের জন্য অনুষ্ঠিত হয়েছে ‘Career Grooming Session’। তরুণদের সঠিক ক্যারিয়ার পরিকল্পনা ও কর্মজীবনের প্রস্তুতিতে দিকনির্দেশনা দিতে এ আয়োজন করে YES BD।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর Hotel Rosa Bella-তে এ সেশন অনুষ্ঠিত হয়। সমবায় শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় আয়োজিত অনুষ্ঠানে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রের প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে তরুণদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে Keynote Speaker হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. নজরুল ইসলাম। Guest Speaker হিসেবে উপস্থিত ছিলেন YES BD-এর Founder & CEO জাকারিয়া চৌধুরী।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব নয়। এর পাশাপাশি প্রয়োজন সময়োপযোগী দক্ষতা অর্জন, সঠিক ক্যারিয়ার পরিকল্পনা, যোগাযোগ দক্ষতা এবং বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা। তরুণদের এসব বিষয়ে প্রস্তুত করতে ক্যারিয়ারভিত্তিক এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেশনে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করেন। তারা ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন।
আয়োজকরা জানান, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। YES BD-এর এ Career Grooming Session তরুণদের ক্যারিয়ার গঠন ও কর্মজীবনের প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com