1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে বৃক্ষ রোপণ ও বিতরণ করেন আরজানা বেগম  - দৈনিক আমার সময়

রংপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে বৃক্ষ রোপণ ও বিতরণ করেন আরজানা বেগম 

আলামীন, রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রংপুর মহানগর বিএনপির মহিলা দলের ২২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কুসমবাগ কিন্ডারগার্টেন স্কুল, বাবুখা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম।
এ সময় তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করছি।কারণ

গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব নিতে হবে।”
কুসমবাগ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব অনেক। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বক্তারা বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে স্থানীয় মহিলা দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com