1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে আনসার-ভিডিপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন - দৈনিক আমার সময়

রংপুরে আনসার-ভিডিপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আলামীন রংপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটির বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ ভোর ৬টা ১ মিনিটে নগরীর সুরভী উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস।
সকাল ৯টায় আবু সাইদ স্টেডিয়ামে আনসার-ভিডিপি সদস্যদের বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন এবং বিভাগীয় কমিশনারকে সালাম প্রদর্শন করা হয়। পরে নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে মহান মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। সকালে জাতীয় পতাকা ও বাহিনীর পতাকা উত্তোলন করা হয়। শহীদ সদস্যবৃন্দ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পরিচালক মো. শফিকুল আলম, সহকারী পরিচালক ফারুক হোসাইন,রংপুর জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিম হাসান, উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামানসহ রেঞ্জ ও জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার সদস্য এবং সাধারণ আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com