1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ - দৈনিক আমার সময়

রংপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আলামীন রংপুর
    প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬
oplus_0

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনসহ বিভিন্ন জাতীয় দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আনসার ও ভিডিপি সদস্যদের সম্মান ও প্রেরণা জোগাতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পরিচালক শফিকুল আলম ও রংপুর জেলা সহকারী কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর সদর উপজেলা আনসার কর্মকর্তা মো. নাসিম হাসান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুজ্জামান, কাউনিয়া উপজেলা কর্মকর্তা রোকেয়া বেগমসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির বার্তা। সেই আনন্দ যাতে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, বিশেষ করে দায়িত্ব পালনে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝেও, সে লক্ষ্যেই প্রতি বছর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ ধরনের মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তারা ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে এবং সমাজের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বছর রংপুর জেলার আটটি উপজেলার মোট ৪৩৯ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যের মাঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী পেয়ে উপকারভোগী আনসার ও ভিডিপি সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল—চাষি ব্র্যান্ডের পোলাও চাল, কুলসুম ব্র্যান্ডের সেমাই, বনফুল ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ড্যানো ব্র্যান্ডের গুঁড়াদুধ, তীর ব্র্যান্ডের সুজি, কোকোলা ব্র্যান্ডের নুডলস, ফ্রেশ ব্র্যান্ডের চিনি এবং রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com