বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের রেঞ্জ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস-এর সভাপতিত্বে সম্মেলনে রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার আনসার ও ভিডিপি ইউনিট প্রধানরা অংশ নেন।
সম্মেলনের শুরুতে রেঞ্জ উপমহাপরিচালক উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য সবাইকে স্বাগত জানান।পরে রংপুর রেঞ্জের সামগ্রিক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাহিনীর সাংগঠনিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, প্রশিক্ষণ কার্যক্রম, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল রংপুর রেঞ্জের চলমান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাহিনীর দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রশিক্ষণ, শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।সম্মেলনে রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার আনসার ও ভিডিপি ইউনিটের কার্যক্রম, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply