1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে এডিসের লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা  - দৈনিক আমার সময়

ময়মনসিংহে এডিসের লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা 

শুভ বসাক :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ময়মনসিংহে নির্মাণাধীন একটি ভবনে পরিত্যক্ত ড্রামের জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নগরের ৫ নম্বর ওয়ার্ডে কলেজ রোড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) কর্তৃপক্ষ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্মাণাধীন একটি ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এজন্য ভ্রাম্যমাণ আদালতে মামলা দিয়ে ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারী ইন্সপেক্টর মো জাবেদ ইকবাল, সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
অভিযান শেষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার জানান, নগরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মাইকিংসহ মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৮ জুন) একই অভিযোগে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের মাসকান্দা এলাকায় নির্মানাধীন ভবনের সেপ্টিক ট্যাংকে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com